দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বগুড়া জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান মিজানকে বহিষ্কার করেছে দলটি। প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে মো. মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
পাশাপাশি সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কৃত মিজানুর রহমান মিজানের সঙ্গে সাংগঠনিকভাবে কোনো ধরনের যোগাযোগ রাখলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন