ঢাকা   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
দৈনিক রুপান্তর

সাবেক এমপি মহারাজের বিরুদ্ধে মামলা হলেও বহাল তবিয়তে এলজিইডির প্রকৌশলী ফুলকাম বাদশাহ

কাজ না করেই ২৩৫ কোটি টাকা আত্মসাৎ

কাজ না করেই ২৩৫ কোটি টাকা আত্মসাৎ

এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশাহ
পিরোজপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি)র বিতর্কিত সাবেক ও নরসিংদীর বর্তমান নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশাহ সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ সিন্ডিকেটের যোগসাজশে সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়ন না করেই ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে শত শত কোটি টাকা উত্তোলন ও আত্মসাৎ করেছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর বিষয় হলো, এই মেগা দুর্নীতির ঘটনায় পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করলেও, প্রকল্পের মূল দায়িত্বে থাকা প্রকৌশলী ফুলকাম বাদশাহর বিরুদ্ধে এখনো কোনো মামলা দায়ের হয়নি। বরং দুদকের অনুসন্ধান চলাকালীন সময়েই অদৃশ্য শক্তির জোরে তিনি বর্তমানে নরসিংদী জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে বহাল তবিয়তে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
সাবেক এমপির বিরুদ্ধে দুদকের মামলা, কিন্তু ধরাছোঁয়ার বাইরে প্রকৌশলী
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে গত ১০ মার্চ ২০২৬ দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন ও মো. মনিরুল ইসলাম পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, তাঁর স্ত্রী উম্মে কুলসুম এবং তাঁদের ছেলে শাম্মাম জুনাইদ ইফতির বিরুদ্ধে আলাদা তিনটি মামলা দায়ের করেন।
তবে সংশ্লিষ্ট মহলে তীব্র প্রশ্নের সৃষ্টি হয়েছে যে, যেই উন্নয়ন প্রকল্পগুলো থেকে অর্থ লোপাট হয়েছে, সেই প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে দায়িত্বে থাকা মোহাম্মদ ফুলকাম বাদশাহর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি কেন। অভিযোগ রয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক এমপি মহিউদ্দিন মহারাজের অত্যন্ত ঘনিষ্ঠ ও ডানহাত হিসেবে পরিচিত ছিলেন এই প্রকৌশলী। রাজনৈতিক প্রভাবশালী মহলের সরাসরি ছত্রছায়ায় থেকে ফুলকাম বাদশাহ মহিউদ্দিন মহারাজ চক্রটি কমিশন বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার এবং ভুয়া বিল-ভাউচার তৈরির মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিশাল অংকের অর্থ লুণ্ঠন করেছে। পিরোজপুরের কয়েকটি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে প্রকৌশলী ফুলকাম বাদশাহর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলমান থাকার কথা গণমাধ্যমে উঠে এলেও, তাঁর বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনি বা বিভাগীয় ব্যবস্থা না নেওয়ায় জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
সংশ্লিষ্ট নথিপত্র ও প্রকাশিত বিভিন্ন তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ফুলকাম বাদশাহ ২০২১ সালের ৩০ মে থেকে ২০২৩ সালের ৩ জুলাই পর্যন্ত “দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ ও পুনর্বাসন প্রকল্পে”র নির্বাহী প্রকৌশলী এবং পরবর্তীতে ২০২৩ সালের ৩ মে থেকে একই বছরের ৩ ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
তদন্ত প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী, ওই সময়কালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ১২৫টি প্যাকেজসহ মোট ১২৮টি প্যাকেজের বিপরীতে মাঠপর্যায়ে কোনো ধরনের কাজ বাস্তবায়ন না করেই সম্পূর্ণ ভুয়া বিলের মাধ্যমে ২৩৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৩০০ টাকা উত্তোলন ও আত্মসাৎ করা হয়েছে। প্রকল্পের প্রধান ও নির্বাহী প্রকৌশলী হিসেবে তাঁর স্বাক্ষর ও অনুমোদন ছাড়া এত বিপুল পরিমাণ অর্থ উত্তোলন কোনোভাবেই সম্ভব ছিল না বলে মনে করছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।
মামলা না হওয়ার সুযোগে এবং অদৃশ্য খুঁটির জোরে বর্তমানে নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত থেকে তিনি সেখানেও ঘুষ ও কমিশন বাণিজ্যের একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় করে তুলেছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন বলেও গুঞ্জন রয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি এলজিইডির প্রধান প্রকৌশলীর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাঁকে নরসিংদী থেকে সদরদপ্তরে বদলি করা হয়েছিল। কিন্তু তিনি অবৈধ অর্থের প্রভাব ও অদৃশ্য শক্তির মাধ্যমে সেই বদলি আদেশ বাতিল করিয়ে নেন। এর আগে ২০২৬ সালের ৫ মে জারি করা একটি আদেশে হুমায়ুন কবির নামে এক কর্মকর্তাকে নরসিংদীতে বদলি করা হলেও তিনি সেখানে দায়িত্ব গ্রহণ করতে পারেননি এবং পরবর্তীতে ওই বদলি আদেশও বাতিল হয়ে যায়। বদলি আদেশ বাতিলের এই ধারাবাহিক নাটক এবং প্রশাসনিক দুর্বলতার কারণে এলজিইডির সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভ ও চরম অসন্তোষ বিরাজ করছে।
আর্থিক দুর্নীতি ও প্রশাসনিক প্রভাব খাটানোর পাশাপাশি ফুলকাম বাদশাহ মহিউদ্দিন মহারাজ সিন্ডিকেটের এই বিতর্কিত কর্মকর্তার ব্যক্তিগত জীবনযাপন ও অবৈধ সম্পদ অর্জন নিয়েও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এলজিইডির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অবৈধ আয়ের অর্থ দিয়ে তিনি রাজধানীর তেজগাঁওয়ের মনিপুর পাড়ায় ২ হাজার ১০০ বর্গফুটের একটি বিলাসবহুল ফ্ল্যাট ক্রয় করেছেন। সরকারি ছুটির দিনগুলোতে তিনি সেই ফ্ল্যাটে এবং ঢাকার আশপাশের বিভিন্ন অভিজাত রিসোর্টে সুন্দরী নারীদের নিয়ে সময় কাটান ও আমোদ-ফুর্তিতে মত্ত থাকেন বলে গুরুতর অভিযোগ রয়েছে।
সাবেক এমপি মহিউদ্দিন মহারাজের বিরুদ্ধে মামলা দায়ের হলেও একই প্রকল্পের মূল কারিগর প্রকৌশলী ফুলকাম বাদশাহ কীভাবে মামলার বাইরে থেকে বহাল তবিয়তে চাকরি করছেন, তা খতিয়ে দেখার দাবি জোরালো হয়েছে। সরকারি অর্থ ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ফেরাতে প্রকল্পের নথিপত্র, বিল-ভাউচার, পরিমাপ বই (এমবি) এবং মাঠপর্যায়ের বাস্তব কাজের হিসাব যাচাই করার জন্য সরকারের উচ্চপর্যায়ে গোয়েন্দা সংস্থার মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সাধারণ কর্মকর্তারা। অভিযোগ ও বদলি বাতিলের বিষয়ে বক্তব্য জানতে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশাহর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি

আপনার মতামত লিখুন

দৈনিক রুপান্তর

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬


কাজ না করেই ২৩৫ কোটি টাকা আত্মসাৎ

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image
এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশাহ পিরোজপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের(এলজিইডি)র বিতর্কিত সাবেক ও নরসিংদীর বর্তমান নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশাহ সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ সিন্ডিকেটের যোগসাজশে সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়ন না করেই ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে শত শত কোটি টাকা উত্তোলন ও আত্মসাৎ করেছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর বিষয় হলো, এই মেগা দুর্নীতির ঘটনায় পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করলেও, প্রকল্পের মূল দায়িত্বে থাকা প্রকৌশলী ফুলকাম বাদশাহর বিরুদ্ধে এখনো কোনো মামলা দায়ের হয়নি। বরং দুদকের অনুসন্ধান চলাকালীন সময়েই অদৃশ্য শক্তির জোরে তিনি বর্তমানে নরসিংদী জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে বহাল তবিয়তে দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাবেক এমপির বিরুদ্ধে দুদকের মামলা, কিন্তু ধরাছোঁয়ার বাইরে প্রকৌশলী জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে গত ১০ মার্চ ২০২৬ দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন ও মো. মনিরুল ইসলাম পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, তাঁর স্ত্রী উম্মে কুলসুম এবং তাঁদের ছেলে শাম্মাম জুনাইদ ইফতির বিরুদ্ধে আলাদা তিনটি মামলা দায়ের করেন। তবে সংশ্লিষ্ট মহলে তীব্র প্রশ্নের সৃষ্টি হয়েছে যে, যেই উন্নয়ন প্রকল্পগুলো থেকে অর্থ লোপাট হয়েছে, সেই প্রকল্পের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে দায়িত্বে থাকা মোহাম্মদ ফুলকাম বাদশাহর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি কেন। অভিযোগ রয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক এমপি মহিউদ্দিন মহারাজের অত্যন্ত ঘনিষ্ঠ ও ডানহাত হিসেবে পরিচিত ছিলেন এই প্রকৌশলী। রাজনৈতিক প্রভাবশালী মহলের সরাসরি ছত্রছায়ায় থেকে ফুলকাম বাদশাহ মহিউদ্দিন মহারাজ চক্রটি কমিশন বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার এবং ভুয়া বিল-ভাউচার তৈরির মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিশাল অংকের অর্থ লুণ্ঠন করেছে। পিরোজপুরের কয়েকটি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগে প্রকৌশলী ফুলকাম বাদশাহর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলমান থাকার কথা গণমাধ্যমে উঠে এলেও, তাঁর বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনি বা বিভাগীয় ব্যবস্থা না নেওয়ায় জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। সংশ্লিষ্ট নথিপত্র ও প্রকাশিত বিভিন্ন তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ফুলকাম বাদশাহ ২০২১ সালের ৩০ মে থেকে ২০২৩ সালের ৩ জুলাই পর্যন্ত “দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ ও পুনর্বাসন প্রকল্পে”র নির্বাহী প্রকৌশলী এবং পরবর্তীতে ২০২৩ সালের ৩ মে থেকে একই বছরের ৩ ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তদন্ত প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী, ওই সময়কালে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ১২৫টি প্যাকেজসহ মোট ১২৮টি প্যাকেজের বিপরীতে মাঠপর্যায়ে কোনো ধরনের কাজ বাস্তবায়ন না করেই সম্পূর্ণ ভুয়া বিলের মাধ্যমে ২৩৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৩০০ টাকা উত্তোলন ও আত্মসাৎ করা হয়েছে। প্রকল্পের প্রধান ও নির্বাহী প্রকৌশলী হিসেবে তাঁর স্বাক্ষর ও অনুমোদন ছাড়া এত বিপুল পরিমাণ অর্থ উত্তোলন কোনোভাবেই সম্ভব ছিল না বলে মনে করছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা। মামলা না হওয়ার সুযোগে এবং অদৃশ্য খুঁটির জোরে বর্তমানে নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত থেকে তিনি সেখানেও ঘুষ ও কমিশন বাণিজ্যের একটি শক্তিশালী সিন্ডিকেট সক্রিয় করে তুলেছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন বলেও গুঞ্জন রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, সম্প্রতি এলজিইডির প্রধান প্রকৌশলীর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাঁকে নরসিংদী থেকে সদরদপ্তরে বদলি করা হয়েছিল। কিন্তু তিনি অবৈধ অর্থের প্রভাব ও অদৃশ্য শক্তির মাধ্যমে সেই বদলি আদেশ বাতিল করিয়ে নেন। এর আগে ২০২৬ সালের ৫ মে জারি করা একটি আদেশে হুমায়ুন কবির নামে এক কর্মকর্তাকে নরসিংদীতে বদলি করা হলেও তিনি সেখানে দায়িত্ব গ্রহণ করতে পারেননি এবং পরবর্তীতে ওই বদলি আদেশও বাতিল হয়ে যায়। বদলি আদেশ বাতিলের এই ধারাবাহিক নাটক এবং প্রশাসনিক দুর্বলতার কারণে এলজিইডির সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভ ও চরম অসন্তোষ বিরাজ করছে। আর্থিক দুর্নীতি ও প্রশাসনিক প্রভাব খাটানোর পাশাপাশি ফুলকাম বাদশাহ মহিউদ্দিন মহারাজ সিন্ডিকেটের এই বিতর্কিত কর্মকর্তার ব্যক্তিগত জীবনযাপন ও অবৈধ সম্পদ অর্জন নিয়েও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এলজিইডির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অবৈধ আয়ের অর্থ দিয়ে তিনি রাজধানীর তেজগাঁওয়ের মনিপুর পাড়ায় ২ হাজার ১০০ বর্গফুটের একটি বিলাসবহুল ফ্ল্যাট ক্রয় করেছেন। সরকারি ছুটির দিনগুলোতে তিনি সেই ফ্ল্যাটে এবং ঢাকার আশপাশের বিভিন্ন অভিজাত রিসোর্টে সুন্দরী নারীদের নিয়ে সময় কাটান ও আমোদ-ফুর্তিতে মত্ত থাকেন বলে গুরুতর অভিযোগ রয়েছে। সাবেক এমপি মহিউদ্দিন মহারাজের বিরুদ্ধে মামলা দায়ের হলেও একই প্রকল্পের মূল কারিগর প্রকৌশলী ফুলকাম বাদশাহ কীভাবে মামলার বাইরে থেকে বহাল তবিয়তে চাকরি করছেন, তা খতিয়ে দেখার দাবি জোরালো হয়েছে। সরকারি অর্থ ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়নের স্বচ্ছতা ফেরাতে প্রকল্পের নথিপত্র, বিল-ভাউচার, পরিমাপ বই (এমবি) এবং মাঠপর্যায়ের বাস্তব কাজের হিসাব যাচাই করার জন্য সরকারের উচ্চপর্যায়ে গোয়েন্দা সংস্থার মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সাধারণ কর্মকর্তারা। অভিযোগ ও বদলি বাতিলের বিষয়ে বক্তব্য জানতে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশাহর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি

দৈনিক রুপান্তর

 

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত