ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা মোহাম্মদ শাহীন।
ডিসি জানান, ডরিন দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন—এমন অভিযোগে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় নৃশংসভাবে খুন হন। ওই ঘটনায় দায়ের করা মামলার বাদী হয়েছিলেন ডরিন; পরবর্তীতে গণমাধ্যমে নিয়মিত উপস্থিতির মধ্য দিয়ে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন