১৭ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৩তম থেকে ২০তম গ্রেডের এসব পদে অনলাইনে আবেদন শুরু হবে ২৬ নভেম্বর সকাল ১০টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২১ ডিসেম্বর বিকেল ৪টা।
পদগুলোর মধ্যে ব্যক্তিগত সহকারী ২ জন, প্রধান সহকারী ৬ জন, উচ্চমান সহকারী ৫ জন, সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ১৫ জন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৮ জন, গাড়িচালক ১ জন এবং অফিস সহায়ক ১৭ জন নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে প্রার্থীদের। নিয়োগপ্রাপ্তরা জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী বেতন ও প্রযোজ্য সুযোগ-সুবিধা পাবেন।
আগ্রহীরা কর অঞ্চল-১০-এর নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে পদভিত্তিক যোগ্যতা ও আবেদন নির্দেশনা দেখতে পারবেন। অনলাইন ছাড়া অন্য মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না। নিয়োগ পরীক্ষার সময়সূচি ও পরবর্তী তথ্যও ওয়েবসাইটে জানানো হবে।

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন