ঢাকা   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
দৈনিক রুপান্তর

পাঁচ ব্যাংকের সাড়ে ৩ হাজার কোটি টাকার বন্ড অনুমোদন

পাঁচ ব্যাংকের সাড়ে ৩ হাজার কোটি টাকার বন্ড অনুমোদন

ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্তির শর্তে পাঁচ ব্যাংকের মোট ৩ হাজার ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ২৯ই সেপ্টেম্বর মঙ্গলবার কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১ হাজার ৩১তম কমিশন সভায় এসব বন্ড অনুমোদন করা হয়। অনুমোদিত বন্ডগুলোর মধ্যে রয়েছে ওয়ান ব্যাংকের ৪০০ কোটি টাকা, সাউথইস্ট ব্যাংকের ৮০০ কোটি টাকা, ব্র্যাক ব্যাংকের ১ হাজার কোটি টাকা, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা এবং ব্যাংক এশিয়ার ৮০০ কোটি টাকার বন্ড।

SouthAsians & Diaspora

সভায় ওয়ান ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকা মূল্যের ‘আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড-৬ অনুমোদন করা হয়েছে। এ বন্ডের কুপন হার হবে রেফারেন্স হার এবং ৩ শতাংশের সমান। ব্যক্তিগতভাবে বাছাই করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে বন্ডটি ইস্যু করা হবে। প্রতিটি বন্ডের অভিহিত মূল্য ১ লাখ টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে পাওয়া অর্থে ব্যাসেল-৩-এর আওতায় ওয়ান ব্যাংকের টিয়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করা হবে। এ বন্ডের ট্রাস্টি হিসেবে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এবং ইস্যু ব্যবস্থাপক হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড দায়িত্ব পালন করবে। 

সাউথইস্ট ব্যাংকের ৮০০ কোটি টাকা মূল্যের সাত বছর মেয়াদি ‘ফুললি রিডিমেবল, নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট সাউথইস্ট ব্যাংক সাবঅর্ডিনেটেড বন্ড—ষষ্ঠ ইস্যু’অনুমোদন করেছে কমিশন। এ বন্ডের কুপন হার হবে রেফারেন্স হার এবং ৩ শতাংশের সমান। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের কাছে বন্ডটি ব্যক্তিগতভাবে বাছাই করে ইস্যু করা হবে। প্রতিটি বন্ডের অভিহিত মূল্য ৫ লাখ টাকা।

বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থে ব্যাসেল-৩ এর আওতায় সাউথইস্ট ব্যাংকের টিয়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করা হবে। এর ট্রাস্টি হিসেবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং ইস্যু ব্যবস্থাপক হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড দায়িত্ব পালন করবে। 

এ ছাড়া ব্র্যাক ব্যাংকের ১ হাজার কোটি টাকা মূল্যের তিন বছর মেয়াদি ‘আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, জিরো-কুপন গ্রিন বন্ড’অনুমোদন করা হয়েছে। বন্ডটির সম্ভাব্য ডিসকাউন্ট হার ৮ দশমিক ৫ শতাংশ। করপোরেট প্রতিষ্ঠান, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ড, উচ্চ সম্পদশালী ব্যক্তি এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে এটি ব্যক্তিগতভাবে বাছাই করে ইস্যু করা হবে। প্রতিটি বন্ডের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে পাওয়া অর্থ ব্র্যাক ব্যাংকের যোগ্য গ্রাহকদের কম খরচে সবুজ অর্থায়নে ব্যবহার করা হবে। এ বন্ডের ট্রাস্টি হিসেবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি এবং ইস্যু ব্যবস্থাপক হিসেবে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড দায়িত্ব পালন করবে। 

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা মূল্যের সাত বছর মেয়াদি ‘আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল, ফ্লোটিং রেট এআইবিপিএলসি পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ড’অনুমোদন করা হয়েছে। এ বন্ডের কুপন হার হবে রেফারেন্স হার এবং ৩ শতাংশের সমান। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের কাছে বন্ডটি ব্যক্তিগতভাবে বাছাই করে ইস্যু করা হবে। প্রতিটি বন্ডের অভিহিত মূল্য ৫ লাখ টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে ব্যাসেল-৩-এর আওতায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের টিয়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করা হবে। এ বন্ডের ট্রাস্টি হিসেবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং ইস্যু ব্যবস্থাপক হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড দায়িত্ব পালন করবে।

অন্যদিকে ব্যাংক এশিয়ার ৮০০ কোটি টাকা মূল্যের সাত বছর মেয়াদি ‘আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট অ্যান্ড সাসটেইনেবল সাবঅর্ডিনেটেড বন্ড’অনুমোদন করেছে বিএসইসি। এ বন্ডের কুপন হার হবে রেফারেন্স হার এবং ৩ শতাংশের সমান। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, উচ্চ সম্পদশালী ব্যক্তি ও অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে এটি ব্যক্তিগতভাবে বাছাই করে ইস্যু করা হবে। প্রতিটি বন্ডের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থে ব্যাসেল-৩ এর আওতায় ব্যাংক এশিয়ার টিয়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করার পাশাপাশি যোগ্য সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়ন এবং পুনঃঅর্থায়ন করা হবে। এ বন্ডের ট্রাস্টি হিসেবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং ইস্যু ব্যবস্থাপক হিসেবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি দায়িত্ব পালন করবে।  

আপনার মতামত লিখুন

দৈনিক রুপান্তর

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬


পাঁচ ব্যাংকের সাড়ে ৩ হাজার কোটি টাকার বন্ড অনুমোদন

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে তালিকাভুক্তির শর্তে পাঁচ ব্যাংকের মোট ৩ হাজার ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ২৯ই সেপ্টেম্বর মঙ্গলবার কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১ হাজার ৩১তম কমিশন সভায় এসব বন্ড অনুমোদন করা হয়। অনুমোদিত বন্ডগুলোর মধ্যে রয়েছে ওয়ান ব্যাংকের ৪০০ কোটি টাকা, সাউথইস্ট ব্যাংকের ৮০০ কোটি টাকা, ব্র্যাক ব্যাংকের ১ হাজার কোটি টাকা, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা এবং ব্যাংক এশিয়ার ৮০০ কোটি টাকার বন্ড।SouthAsians & Diasporaসভায় ওয়ান ব্যাংক পিএলসির ৪০০ কোটি টাকা মূল্যের ‘আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড-৬ অনুমোদন করা হয়েছে। এ বন্ডের কুপন হার হবে রেফারেন্স হার এবং ৩ শতাংশের সমান। ব্যক্তিগতভাবে বাছাই করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী একক বিনিয়োগকারীদের কাছে বন্ডটি ইস্যু করা হবে। প্রতিটি বন্ডের অভিহিত মূল্য ১ লাখ টাকা।বন্ড ইস্যুর মাধ্যমে পাওয়া অর্থে ব্যাসেল-৩-এর আওতায় ওয়ান ব্যাংকের টিয়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করা হবে। এ বন্ডের ট্রাস্টি হিসেবে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এবং ইস্যু ব্যবস্থাপক হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড দায়িত্ব পালন করবে। সাউথইস্ট ব্যাংকের ৮০০ কোটি টাকা মূল্যের সাত বছর মেয়াদি ‘ফুললি রিডিমেবল, নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট সাউথইস্ট ব্যাংক সাবঅর্ডিনেটেড বন্ড—ষষ্ঠ ইস্যু’অনুমোদন করেছে কমিশন। এ বন্ডের কুপন হার হবে রেফারেন্স হার এবং ৩ শতাংশের সমান। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের কাছে বন্ডটি ব্যক্তিগতভাবে বাছাই করে ইস্যু করা হবে। প্রতিটি বন্ডের অভিহিত মূল্য ৫ লাখ টাকা।বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থে ব্যাসেল-৩ এর আওতায় সাউথইস্ট ব্যাংকের টিয়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করা হবে। এর ট্রাস্টি হিসেবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং ইস্যু ব্যবস্থাপক হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড দায়িত্ব পালন করবে। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের ১ হাজার কোটি টাকা মূল্যের তিন বছর মেয়াদি ‘আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, জিরো-কুপন গ্রিন বন্ড’অনুমোদন করা হয়েছে। বন্ডটির সম্ভাব্য ডিসকাউন্ট হার ৮ দশমিক ৫ শতাংশ। করপোরেট প্রতিষ্ঠান, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি ফান্ড, উচ্চ সম্পদশালী ব্যক্তি এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে এটি ব্যক্তিগতভাবে বাছাই করে ইস্যু করা হবে। প্রতিটি বন্ডের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।বন্ড ইস্যুর মাধ্যমে পাওয়া অর্থ ব্র্যাক ব্যাংকের যোগ্য গ্রাহকদের কম খরচে সবুজ অর্থায়নে ব্যবহার করা হবে। এ বন্ডের ট্রাস্টি হিসেবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি এবং ইস্যু ব্যবস্থাপক হিসেবে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড দায়িত্ব পালন করবে। আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা মূল্যের সাত বছর মেয়াদি ‘আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল, ফ্লোটিং রেট এআইবিপিএলসি পঞ্চম সাব-অর্ডিনেটেড বন্ড’অনুমোদন করা হয়েছে। এ বন্ডের কুপন হার হবে রেফারেন্স হার এবং ৩ শতাংশের সমান। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ সম্পদশালী ব্যক্তিদের কাছে বন্ডটি ব্যক্তিগতভাবে বাছাই করে ইস্যু করা হবে। প্রতিটি বন্ডের অভিহিত মূল্য ৫ লাখ টাকা।বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে ব্যাসেল-৩-এর আওতায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের টিয়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করা হবে। এ বন্ডের ট্রাস্টি হিসেবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং ইস্যু ব্যবস্থাপক হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড দায়িত্ব পালন করবে।অন্যদিকে ব্যাংক এশিয়ার ৮০০ কোটি টাকা মূল্যের সাত বছর মেয়াদি ‘আনসিকিউরড, নন-কনভার্টিবল, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট অ্যান্ড সাসটেইনেবল সাবঅর্ডিনেটেড বন্ড’অনুমোদন করেছে বিএসইসি। এ বন্ডের কুপন হার হবে রেফারেন্স হার এবং ৩ শতাংশের সমান। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, উচ্চ সম্পদশালী ব্যক্তি ও অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের কাছে এটি ব্যক্তিগতভাবে বাছাই করে ইস্যু করা হবে। প্রতিটি বন্ডের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।বন্ডের মাধ্যমে উত্তোলিত অর্থে ব্যাসেল-৩ এর আওতায় ব্যাংক এশিয়ার টিয়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করার পাশাপাশি যোগ্য সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়ন এবং পুনঃঅর্থায়ন করা হবে। এ বন্ডের ট্রাস্টি হিসেবে ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি এবং ইস্যু ব্যবস্থাপক হিসেবে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট পিএলসি দায়িত্ব পালন করবে।  

দৈনিক রুপান্তর

 

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত