ঢাকা   বুধবার, ২৭ মে ২০২৬
দৈনিক রুপান্তর

নেইমারকে নিয়ে আনচেলত্তির সিদ্ধান্তে ক্ষুব্ধ সাবেক তারকা ভেলোসো

নেইমারকে নিয়ে আনচেলত্তির সিদ্ধান্তে ক্ষুব্ধ সাবেক তারকা ভেলোসো

দীর্ঘ প্রায় আড়াই বছর পর ব্রাজিলের জাতীয় দলে ফিরলেন নেইমার জুনিয়র। প্রধান কোচ কার্লো আনচেলত্তির দেওয়া কঠিন ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসন্ন বিশ্বকাপ স্কোয়াডে নিজের জায়গা পাকা করেছেন তিনি।

তবে ইনজুরির কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকা এই তারকাকে দলে অন্তর্ভুক্ত করায় ফুটবল মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এই সিদ্ধান্তের সবচেয়ে কড়া সমালোচনা করেছেন ব্রাজিলের সাবেক গোলরক্ষক ওয়াগনার ফার্নান্দো ভেলোসো।

সম্প্রতি ‘নোভাব্রাজিল এম কাম্পো’ নামের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভেলোসো জাতীয় দলের এমন দল নির্বাচন নিয়ে নিজের বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে চেলসির জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকা এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা জোয়াও পেদ্রোকে বাদ দিয়ে নেইমারকে স্কোয়াডে রাখাটা তার কাছে একেবারেই গ্রহণযোগ্য মনে হয়নি।

আনচেলত্তির এই সিদ্ধান্তকে ফুটবল ইতিহাসের অন্যতম 'অযৌক্তিক' ঘটনা আখ্যা দিয়ে এই সাবেক গোলরক্ষক বলেন, 'আমার হাতে দায়িত্ব থাকলে বিশ্বকাপের এই দলে কোনোভাবেই নেইমারকে রাখতাম না। ফর্মে থাকা পেদ্রোকে বাদ দিয়ে নেইমারকে স্কোয়াডে নেওয়াটা চরম একটি ভুল সিদ্ধান্ত।

যে খেলোয়াড় রেকোলেতার মতো দলের বিপক্ষেও ঠিকমতো খেলতে পারে না, তাকে বিশ্বকাপের মতো বড় মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছে

সান্তোসের হয়ে নেইমারের সাম্প্রতিক পারফরম্যান্স এবং ফিটনেস প্রমাণ করার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন ভেলোসো। তার দাবি, জাতীয় দলে ডাক পাওয়ার জন্য নেইমার অত্যন্ত চতুরতার সাথে ম্যাচ নির্বাচন করেছেন। ভেলোসো সরাসরি অভিযোগ করে বলেন, 'নেইমার নিজের সুবিধামতো ম্যাচ বেছে নিয়েছে। সে ইচ্ছাকৃতভাবে পালমেইরাস, ফ্লামেঙ্গো কিংবা বাহিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষগুলোর বিপক্ষে মাঠে নামেনি। এর বদলে সে খেলেছে রেড বুল ব্রাগান্তিনো এবং রেকোলেতার মতো অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর বিপক্ষে, যাতে সহজে নিজের ফিটনেস প্রমাণ করতে পারে। কিন্তু বাস্তবতা হলো, ওইসব দলের বিপক্ষেও সে মাঠে কোনো পার্থক্য গড়ে দিতে পারেনি।'

বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে নেইমারের এই প্রত্যাবর্তন ভক্তদের একটি বড় অংশকে রোমাঞ্চিত করলেও, সাবেক খেলোয়াড় ও বিশ্লেষকদের অনেকেই তার বর্তমান ফর্ম নিয়ে যথেষ্ট সন্দিহান। 


আপনার মতামত লিখুন

দৈনিক রুপান্তর

বুধবার, ২৭ মে ২০২৬


নেইমারকে নিয়ে আনচেলত্তির সিদ্ধান্তে ক্ষুব্ধ সাবেক তারকা ভেলোসো

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image
দীর্ঘ প্রায় আড়াই বছর পর ব্রাজিলের জাতীয় দলে ফিরলেন নেইমার জুনিয়র। প্রধান কোচ কার্লো আনচেলত্তির দেওয়া কঠিন ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসন্ন বিশ্বকাপ স্কোয়াডে নিজের জায়গা পাকা করেছেন তিনি।তবে ইনজুরির কারণে বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকা এই তারকাকে দলে অন্তর্ভুক্ত করায় ফুটবল মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক। এই সিদ্ধান্তের সবচেয়ে কড়া সমালোচনা করেছেন ব্রাজিলের সাবেক গোলরক্ষক ওয়াগনার ফার্নান্দো ভেলোসো।সম্প্রতি ‘নোভাব্রাজিল এম কাম্পো’ নামের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভেলোসো জাতীয় দলের এমন দল নির্বাচন নিয়ে নিজের বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন। বিশেষ করে চেলসির জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকা এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা জোয়াও পেদ্রোকে বাদ দিয়ে নেইমারকে স্কোয়াডে রাখাটা তার কাছে একেবারেই গ্রহণযোগ্য মনে হয়নি।আনচেলত্তির এই সিদ্ধান্তকে ফুটবল ইতিহাসের অন্যতম 'অযৌক্তিক' ঘটনা আখ্যা দিয়ে এই সাবেক গোলরক্ষক বলেন, 'আমার হাতে দায়িত্ব থাকলে বিশ্বকাপের এই দলে কোনোভাবেই নেইমারকে রাখতাম না। ফর্মে থাকা পেদ্রোকে বাদ দিয়ে নেইমারকে স্কোয়াডে নেওয়াটা চরম একটি ভুল সিদ্ধান্ত।যে খেলোয়াড় রেকোলেতার মতো দলের বিপক্ষেও ঠিকমতো খেলতে পারে না, তাকে বিশ্বকাপের মতো বড় মঞ্চে নিয়ে যাওয়া হচ্ছেসান্তোসের হয়ে নেইমারের সাম্প্রতিক পারফরম্যান্স এবং ফিটনেস প্রমাণ করার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন ভেলোসো। তার দাবি, জাতীয় দলে ডাক পাওয়ার জন্য নেইমার অত্যন্ত চতুরতার সাথে ম্যাচ নির্বাচন করেছেন। ভেলোসো সরাসরি অভিযোগ করে বলেন, 'নেইমার নিজের সুবিধামতো ম্যাচ বেছে নিয়েছে। সে ইচ্ছাকৃতভাবে পালমেইরাস, ফ্লামেঙ্গো কিংবা বাহিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষগুলোর বিপক্ষে মাঠে নামেনি। এর বদলে সে খেলেছে রেড বুল ব্রাগান্তিনো এবং রেকোলেতার মতো অপেক্ষাকৃত দুর্বল দলগুলোর বিপক্ষে, যাতে সহজে নিজের ফিটনেস প্রমাণ করতে পারে। কিন্তু বাস্তবতা হলো, ওইসব দলের বিপক্ষেও সে মাঠে কোনো পার্থক্য গড়ে দিতে পারেনি।'বিশ্বকাপের মতো মেগা ইভেন্টে নেইমারের এই প্রত্যাবর্তন ভক্তদের একটি বড় অংশকে রোমাঞ্চিত করলেও, সাবেক খেলোয়াড় ও বিশ্লেষকদের অনেকেই তার বর্তমান ফর্ম নিয়ে যথেষ্ট সন্দিহান। 

দৈনিক রুপান্তর

 

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত