ঢাকা   রোববার, ১৫ নভেম্বর ২০২৬
দৈনিক রুপান্তর
বিশেষ খবর

বিশেষ খবর

বিমানবন্দরের এয়ার ফ্রেইট ইউনিটে ছাত্রলীগ নেতা, অর্থ পাচারের অভিযোগ

বিমানবন্দরের এয়ার ফ্রেইট ইউনিটে ছাত্রলীগ নেতা, অর্থ পাচারের অভিযোগ

·        কৌশলগত ও নিরাপত্তা-সংবেদনশীল স্থানে সাবেক ছাত্রনেতার পদায়ন  নিয়ে এনবিআর ও প্রশাসনের অন্দরে তীব্র চাঞ্চল্য।

·        পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে গোপন যোগাযোগ এবং দেশীয় ও আন্তর্জাতিক  পাচারের গুরুতর অভিযোগ।

·        ঢাকা কাস্টমস কমিশনারের ‘বিশেষ আশীর্বাদ’ ও পৃষ্ঠপোষকতার গুঞ্জন; দপ্তরে ভয়ে     মুখ খুলছেন না কেউ।


দেশের প্রধান আকাশপথ ও সর্ববৃহৎ আন্তর্জাতিক প্রবেশদ্বার—হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো অতি স্পর্শকাতর ও কৌশলগত স্থাপনা। নিরাপত্তা এবং গোয়েন্দা নজরদারির দিক থেকে যা দেশের সবচেয়ে সুরক্ষিত অঞ্চলগুলোর একটি। ঠিক এই স্থাপনার এয়ার ফ্রেইট ইউনিটে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহবুবুল ইসলাম প্রিন্স।

পতিত আওয়ামী লীগ সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এই কর্মকর্তার বিমানবন্দরের মতো সংবেদনশীল স্থানে পদায়ন নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং প্রশাসনের বিভিন্ন মহলে তীব্র উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোয়েন্দা ও প্রশাসনিক সূত্রগুলো বলছেন, দেশজুড়ে যখন নিষিদ্ধ ঘোষিত ও পলাতক রাজনৈতিক শক্তির গোপন তৎপরতা এবং অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে, ঠিক সেই মুহূর্তে এমন একজন বিতর্কিত ব্যক্তির কৌশলগত অবস্থানে উপস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য এক বড় ধরনের প্রশ্নচিহ্ন তৈরি করেছে।

ছাত্রলীগ থেকে কাস্টমস: রাজনৈতিক পরিচয়ে প্রভাব বিস্তার

অনুসন্ধানে জানা যায়, ময়মনসিংহের গফরগাঁওয়ের বাসিন্দা মাহবুবুল ইসলাম প্রিন্স ছাত্রজীবনের শুরু থেকেই সক্রিয় ছিলেন কট্টর দলীয় রাজনীতিতে। ২০১৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। পরবর্তীতে ২০১৬ সালে সাইফুর রহমান সোহাগ ও এস এম জাকির হোসাইনের নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমিটিতে তিনি সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ হিসেবে কেন্দ্রীয় উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ বাগিয়ে নেন।

অভিযোগ রয়েছে, এই রাজনৈতিক পদ ও ক্ষমতার অপব্যবহার করেই তিনি ২০১৭ সালে এনবিআরের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে চাকরি লাভ করেন। কেবল ছাত্রলীগেই সীমাবদ্ধ ছিলেন না তিনি; বিগত আওয়ামী আমলে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (২০১৯) ও পরবর্তীসময়ে সভাপতির (২০২২) পদ দখল করে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। এমনকি সরকারি চাকরিতে যোগদানের পরও তৎকালীন সরকার সমর্থিত ‘কাস্টমস অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর (ঢাকাএভ) ২০২০-২১ মেয়াদের নির্বাহী পরিষদে যুগ্ম-সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে দপ্তরে নিজস্ব একটি শক্তিশালী লবি তৈরি করেন।

বিতর্কিত অতীত ও নাশকতার যোগসূত্র

মাহবুবুল ইসলাম প্রিন্সের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে রয়েছে বিতর্কিত ও সহিংস কর্মকাণ্ডের রেকর্ড। ২০১৫ সালের নভেম্বরে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির পর ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের রাউজানে তার পারিবারিক কবরস্থানে নামফলকে ‘শহীদ’ শব্দটি লেখা থাকায় ভাঙচুরের ঘটনা ঘটে। তৎকালীন ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে সংঘটিত সেই ন্যক্কারজনক ঘটনার ভিডিও ফুটেজে গোলাম রাব্বানীর ঠিক পাশেই থেকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল এই প্রিন্সকে।

সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলোর দাবি, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, শাজাহান খান, স্থানীয় পলাতক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এবং প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের অত্যন্ত আস্থাভাজন ছিলেন প্রিন্স।

বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পলাতক শীর্ষ নেতা সাইফুর রহমান সোহাগ, এস এম জাকির হোসাইন, গোলাম রাব্বানী এবং পলাতক এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের সঙ্গে তার নিয়মিত গোপন যোগাযোগ রয়েছে বলে গুঞ্জন রয়েছে। প্রশাসনের দায়িত্বশীল একটি সূত্রের আশঙ্কা, বিমানবন্দরের এয়ার ফ্রেইটের মতো লোভনীয় ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ স্থান থেকে অবৈধ উপায়ে অর্জিত বিপুল পরিমাণ অর্থ তিনি গোপনে বিদেশে ও পলাতক নেতাদের কাছে পাচার করছেন, যা দেশে গুপ্ত হামলা ও অস্থিতিশীলতা সৃষ্টির পেছনে ব্যবহৃত হতে পারে।

কমিশনারের ছত্রছায়ার অভিযোগ ও সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া

সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, এমন চিহ্নিত ও বিতর্কিত অতীত থাকার পরও প্রিন্স কীভাবে বিমানবন্দরের এয়ার ফ্রেইট ইউনিটের মতো অতি গুরুত্বপূর্ণ চেয়ারটি পেলেন এবং কীভাবে এখনো বহাল আছেন? এনবিআরের অভ্যন্তরীণ মহলের গুঞ্জন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস হাউসের বর্তমান কমিশনার মুহম্মদ রইচ উদ্দিন খানের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা ও বিশেষ আশীর্বাদেই তিনি এই পদ আঁকড়ে ধরে আছেন। কমিশনারের সরাসরি ছত্রছায়া থাকায় প্রিন্সের বিরুদ্ধে দপ্তরের সাধারণ কর্মকর্তারা মুখ খুলতেও সাহস পাচ্ছেন না।

এ বিষয়ে বক্তব্য জানতে কাস্টমস হাউস, ঢাকার কমিশনার মুহম্মদ রইচ উদ্দিন খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে কমিশনারের স্টাফ অফিসার পরিচয় দিয়ে প্রিভেনটিভ রাজস্ব কর্মকর্তা মেহেদী হাসান দাবি করেন, এই পদায়ন সম্পূর্ণ এনবিআর সদর দপ্তরের মাধ্যমে হয়েছে এবং এতে কাস্টমস হাউস কর্তৃপক্ষের কোনো হাত নেই।

অন্যদিকে, অভিযুক্ত সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুবুল ইসলাম প্রিন্সের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। উল্টো তিনি প্রতিবেদককে প্রতিবেদন প্রকাশ না করার জন্য বারবার অনুরোধ জানান।

বিশেষজ্ঞ মহলের দাবি

রাষ্ট্রীয় নিরাপত্তা ও প্রশাসনিক শৃঙ্খলার স্বার্থে অবিলম্বে বিমানবন্দরের এয়ার ফ্রেইট ইউনিট থেকে মাহবুবুল ইসলাম প্রিন্সকে প্রত্যাহার করার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল ও প্রশাসনের সৎ কর্মকর্তারা। একই সঙ্গে, তার অবৈধ আয়ের উৎস, অর্থ পাচারের অভিযোগ এবং পলাতক রাজনৈতিক নেতাদের সঙ্গে গোপন যোগাযোগের বিষয়টি উচ্চপর্যায়ের গোয়েন্দা সংস্থার মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

 

 

 

আপনার মতামত লিখুন

দৈনিক রুপান্তর

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


বিমানবন্দরের এয়ার ফ্রেইট ইউনিটে ছাত্রলীগ নেতা, অর্থ পাচারের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image
·        কৌশলগত ও নিরাপত্তা-সংবেদনশীল স্থানে সাবেক ছাত্রনেতার পদায়ন  নিয়ে এনবিআর ও প্রশাসনের অন্দরে তীব্র চাঞ্চল্য।·        পলাতক শীর্ষ নেতাদের সঙ্গে গোপন যোগাযোগ এবং দেশীয় ও আন্তর্জাতিক  পাচারের গুরুতর অভিযোগ। ·        ঢাকা কাস্টমস কমিশনারের ‘বিশেষ আশীর্বাদ’ ও পৃষ্ঠপোষকতার গুঞ্জন; দপ্তরে ভয়ে     মুখ খুলছেন না কেউ।দেশের প্রধান আকাশপথ ও সর্ববৃহৎ আন্তর্জাতিক প্রবেশদ্বার—হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো অতি স্পর্শকাতর ও কৌশলগত স্থাপনা। নিরাপত্তা এবং গোয়েন্দা নজরদারির দিক থেকে যা দেশের সবচেয়ে সুরক্ষিত অঞ্চলগুলোর একটি। ঠিক এই স্থাপনার এয়ার ফ্রেইট ইউনিটে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে বহাল তবিয়তে দায়িত্ব পালন করছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহবুবুল ইসলাম প্রিন্স।পতিত আওয়ামী লীগ সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এই কর্মকর্তার বিমানবন্দরের মতো সংবেদনশীল স্থানে পদায়ন নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং প্রশাসনের বিভিন্ন মহলে তীব্র উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোয়েন্দা ও প্রশাসনিক সূত্রগুলো বলছেন, দেশজুড়ে যখন নিষিদ্ধ ঘোষিত ও পলাতক রাজনৈতিক শক্তির গোপন তৎপরতা এবং অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে, ঠিক সেই মুহূর্তে এমন একজন বিতর্কিত ব্যক্তির কৌশলগত অবস্থানে উপস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য এক বড় ধরনের প্রশ্নচিহ্ন তৈরি করেছে।ছাত্রলীগ থেকে কাস্টমস: রাজনৈতিক পরিচয়ে প্রভাব বিস্তারঅনুসন্ধানে জানা যায়, ময়মনসিংহের গফরগাঁওয়ের বাসিন্দা মাহবুবুল ইসলাম প্রিন্স ছাত্রজীবনের শুরু থেকেই সক্রিয় ছিলেন কট্টর দলীয় রাজনীতিতে। ২০১৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পান। পরবর্তীতে ২০১৬ সালে সাইফুর রহমান সোহাগ ও এস এম জাকির হোসাইনের নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমিটিতে তিনি সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ হিসেবে কেন্দ্রীয় উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ বাগিয়ে নেন।অভিযোগ রয়েছে, এই রাজনৈতিক পদ ও ক্ষমতার অপব্যবহার করেই তিনি ২০১৭ সালে এনবিআরের সহকারী রাজস্ব কর্মকর্তা পদে চাকরি লাভ করেন। কেবল ছাত্রলীগেই সীমাবদ্ধ ছিলেন না তিনি; বিগত আওয়ামী আমলে ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (২০১৯) ও পরবর্তীসময়ে সভাপতির (২০২২) পদ দখল করে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। এমনকি সরকারি চাকরিতে যোগদানের পরও তৎকালীন সরকার সমর্থিত ‘কাস্টমস অফিসার্স অ্যাসোসিয়েশন’-এর (ঢাকাএভ) ২০২০-২১ মেয়াদের নির্বাহী পরিষদে যুগ্ম-সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে দপ্তরে নিজস্ব একটি শক্তিশালী লবি তৈরি করেন।বিতর্কিত অতীত ও নাশকতার যোগসূত্রমাহবুবুল ইসলাম প্রিন্সের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে রয়েছে বিতর্কিত ও সহিংস কর্মকাণ্ডের রেকর্ড। ২০১৫ সালের নভেম্বরে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির পর ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের রাউজানে তার পারিবারিক কবরস্থানে নামফলকে ‘শহীদ’ শব্দটি লেখা থাকায় ভাঙচুরের ঘটনা ঘটে। তৎকালীন ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর নেতৃত্বে সংঘটিত সেই ন্যক্কারজনক ঘটনার ভিডিও ফুটেজে গোলাম রাব্বানীর ঠিক পাশেই থেকে নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল এই প্রিন্সকে।সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলোর দাবি, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, শাজাহান খান, স্থানীয় পলাতক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এবং প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলামের অত্যন্ত আস্থাভাজন ছিলেন প্রিন্স।বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পলাতক শীর্ষ নেতা সাইফুর রহমান সোহাগ, এস এম জাকির হোসাইন, গোলাম রাব্বানী এবং পলাতক এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের সঙ্গে তার নিয়মিত গোপন যোগাযোগ রয়েছে বলে গুঞ্জন রয়েছে। প্রশাসনের দায়িত্বশীল একটি সূত্রের আশঙ্কা, বিমানবন্দরের এয়ার ফ্রেইটের মতো লোভনীয় ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ স্থান থেকে অবৈধ উপায়ে অর্জিত বিপুল পরিমাণ অর্থ তিনি গোপনে বিদেশে ও পলাতক নেতাদের কাছে পাচার করছেন, যা দেশে গুপ্ত হামলা ও অস্থিতিশীলতা সৃষ্টির পেছনে ব্যবহৃত হতে পারে।কমিশনারের ছত্রছায়ার অভিযোগ ও সংশ্লিষ্টদের প্রতিক্রিয়াসবচেয়ে বড় প্রশ্ন উঠেছে, এমন চিহ্নিত ও বিতর্কিত অতীত থাকার পরও প্রিন্স কীভাবে বিমানবন্দরের এয়ার ফ্রেইট ইউনিটের মতো অতি গুরুত্বপূর্ণ চেয়ারটি পেলেন এবং কীভাবে এখনো বহাল আছেন? এনবিআরের অভ্যন্তরীণ মহলের গুঞ্জন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস হাউসের বর্তমান কমিশনার মুহম্মদ রইচ উদ্দিন খানের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা ও বিশেষ আশীর্বাদেই তিনি এই পদ আঁকড়ে ধরে আছেন। কমিশনারের সরাসরি ছত্রছায়া থাকায় প্রিন্সের বিরুদ্ধে দপ্তরের সাধারণ কর্মকর্তারা মুখ খুলতেও সাহস পাচ্ছেন না।এ বিষয়ে বক্তব্য জানতে কাস্টমস হাউস, ঢাকার কমিশনার মুহম্মদ রইচ উদ্দিন খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। তবে কমিশনারের স্টাফ অফিসার পরিচয় দিয়ে প্রিভেনটিভ রাজস্ব কর্মকর্তা মেহেদী হাসান দাবি করেন, এই পদায়ন সম্পূর্ণ এনবিআর সদর দপ্তরের মাধ্যমে হয়েছে এবং এতে কাস্টমস হাউস কর্তৃপক্ষের কোনো হাত নেই।অন্যদিকে, অভিযুক্ত সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুবুল ইসলাম প্রিন্সের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি। উল্টো তিনি প্রতিবেদককে প্রতিবেদন প্রকাশ না করার জন্য বারবার অনুরোধ জানান।বিশেষজ্ঞ মহলের দাবিরাষ্ট্রীয় নিরাপত্তা ও প্রশাসনিক শৃঙ্খলার স্বার্থে অবিলম্বে বিমানবন্দরের এয়ার ফ্রেইট ইউনিট থেকে মাহবুবুল ইসলাম প্রিন্সকে প্রত্যাহার করার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল ও প্রশাসনের সৎ কর্মকর্তারা। একই সঙ্গে, তার অবৈধ আয়ের উৎস, অর্থ পাচারের অভিযোগ এবং পলাতক রাজনৈতিক নেতাদের সঙ্গে গোপন যোগাযোগের বিষয়টি উচ্চপর্যায়ের গোয়েন্দা সংস্থার মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।    

দৈনিক রুপান্তর

 

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত