ঢাকা   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
দৈনিক রুপান্তর

মিরাজকে পেছনে ফেলে নাঈমের ফিফটি

মিরাজকে পেছনে ফেলে নাঈমের ফিফটি

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করেছেন নাঈম ইসলাম।

বাংলাদেশের দশম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০ উইকেট শিকার করেছেন স্পিনার নাইম হাসান। শুক্রবার (৩০ অক্টোবর) চলমান মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৩৩ রানে ৪ উইকেট নেন এই টাইগার স্পিনার। 

টেস্ট ক্যারিয়ারের ১৬তম ম্যাচে ৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন নাঈম। বলের হিসেবে বাংলাদেশের স্পিনারদের মধ্যে সবচেয়ে কম ডেলিভারিতে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন নাইম। এতে ভেঙে গেছে আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজের রেকর্ড।  

৫০ উইকেট শিকার করতে নাঈমের লেগেছে ২ হাজার ৮৫৬টি বল ডেলিভারি। অন্যদিকে, ১৩ টেস্টে ৩ হাজার ৫১২ বল ডেলিভারিতে ৫০ উইকেট নিয়ে এতদিন রেকর্ডের মালিক ছিলেন মিরাজ।

নাঈমের দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ২৪৫ রানে অলআউট করে বাংলাদেশ। এতে প্রথম ইনিংস শেষে ২৭ রানের লিড পায় টাইগাররা।

আপনার মতামত লিখুন

দৈনিক রুপান্তর

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


মিরাজকে পেছনে ফেলে নাঈমের ফিফটি

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করেছেন নাঈম ইসলাম।বাংলাদেশের দশম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫০ উইকেট শিকার করেছেন স্পিনার নাইম হাসান। শুক্রবার (৩০ অক্টোবর) চলমান মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৩৩ রানে ৪ উইকেট নেন এই টাইগার স্পিনার। টেস্ট ক্যারিয়ারের ১৬তম ম্যাচে ৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন নাঈম। বলের হিসেবে বাংলাদেশের স্পিনারদের মধ্যে সবচেয়ে কম ডেলিভারিতে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন নাইম। এতে ভেঙে গেছে আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজের রেকর্ড।  ৫০ উইকেট শিকার করতে নাঈমের লেগেছে ২ হাজার ৮৫৬টি বল ডেলিভারি। অন্যদিকে, ১৩ টেস্টে ৩ হাজার ৫১২ বল ডেলিভারিতে ৫০ উইকেট নিয়ে এতদিন রেকর্ডের মালিক ছিলেন মিরাজ।নাঈমের দারুণ বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ইনিংসে ২৪৫ রানে অলআউট করে বাংলাদেশ। এতে প্রথম ইনিংস শেষে ২৭ রানের লিড পায় টাইগাররা।

দৈনিক রুপান্তর

 

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত