ঢাকা   শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
দৈনিক রুপান্তর
অপরাধ

অপরাধ

মন্ত্রীর এপিএস ছোটনের গোপন ‘তদবির সিন্ডিকেট’ ও ঘুষ বাণিজ্যে ধ্বংসের মুখে স্বাস্থ্য খাত

মন্ত্রীর এপিএস ছোটনের গোপন ‘তদবির সিন্ডিকেট’ ও ঘুষ বাণিজ্যে ধ্বংসের মুখে স্বাস্থ্য খাত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অন্দরমহল এখন অনিয়ম, দুর্নীতি ও তদবির বাণিজ্যের নিরাপদ আখড়ায় পরিণত হয়েছে। খোদ মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী মহলের ছত্রছায়ায় গড়ে ওঠা একটি শক্তিশালী ও গোপন সিন্ডিকেট পুরো স্বাস্থ্য প্রশাসনকে জিম্মি করে ফেলেছে।

অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এই বিশাল ও সুসংগঠিত সিন্ডিকেটের মূল হোতা এবং কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তথা এপিএস মনিরুজ্জামান ছোটন। মনোহরদী উপজেলা ছাত্রদলের সভাপতি পরিচয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন নিয়ে মন্ত্রণালয়ে ঢোকার পর থেকেই তিনি ক্ষমতার অপব্যবহারের এমন এক সাম্রাজ্য কায়েম করেছেন, যা পুরো প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করছে।

মন্ত্রণালয়ের নিচতলা থেকে শুরু করে অধীনস্থ দপ্তরগুলোর দুর্নীতিবাজ কর্মকর্তাদের সাথে গোপন আঁতাত করে ছোটন গড়ে তুলেছেন এক অপ্রতিরোধ্য চক্র। মন্ত্রীর নাম ভাঙিয়ে চলা এই বেপরোয়া সিন্ডিকেটের কর্মকাণ্ডে এখন খোদ মন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ ও মন্ত্রিত্ব নিয়েই বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে।

ইডিসিএলের দুর্নীতির বরপুত্র শামীম, ১০ লাখ টাকার ঘুষ ও ছোটনের ‘তুষার সিন্ডিকেট’

রাষ্ট্রায়ত্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) উপ-ব্যবস্থাপক (এডমিন অ্যান্ড এইচআর) মো. শামীম আহমেদের দীর্ঘদিনের দুর্নীতি ও কেলেঙ্কারির ইতিহাস কারও অজানা নয়। এর আগে ২০১৩ সালেও আর্থিক অনিয়মের দায়ে তাকে বরখাস্ত করা হয়েছিল। কিন্তু এপিএস ছোটনের মতো অদৃশ্য শক্তির প্রত্যক্ষ মদদে তিনি বহালতবিয়তে থেকে ফের অপরাধ চালিয়ে যান।

সাম্প্রতিক সময়ে নানা অনিয়মের অভিযোগে গত ১ নভেম্বর ইডিসিএলের ব্যবস্থাপক মোহাম্মদ আহছান উল্লাহ স্বাক্ষরিত এক আদেশে শামীম আহমেদকে ঢাকা থেকে বগুড়া কারখানায় বদলি করা হয়। কিন্তু এই বদলি ঠেকাতে সরাসরি মাঠে নামে এপিএস ছোটন সিন্ডিকেট। বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হওয়া গেছে, শামীমকে পূর্বের কর্মস্থলে ফিরিয়ে আনতে ছোটন চক্রের সাথে নগদ ১০ লাখ টাকার লেনদেন হয়েছে।

একটি স্থানীয় চায়ের দোকানে কম্পিউটার অপারেটর তুষার ও বরকতের খোলামেলা আলাপে এই ঘুষ লেনদেনের চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়ে যায়। শামীম আহমেদ নিজেই দম্ভোক্তি করে বলেছেন, “ছোটনের সাথে আমার কথা হয়েছে, ১০ লাখ টাকা নগদ দিয়েছি; খুব দ্রুতই আমাকে ঢাকায় ফিরিয়ে আনবে।” শুধু তাই নয়, মন্ত্রীর স্পষ্ট নির্দেশ থাকার পরও এপিএস ছোটন মন্ত্রীকে নানাভাবে ‘ব্ল্যাকমেইল’ করে ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুজ্জামানকে বারবার ফোন করিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শামীম আহমেদকে বগুড়ায় বদলি করা হলেও ইডিসিএলের ভেতরে এপিএস ছোটনের আশীর্বাদপুষ্ট কথিত ‘বরকতুল রইস তুষার সিন্ডিকেট’-এর কার্যক্রম বিন্দুমাত্র থামেনি। মূলত ছোটনের সাথে সরাসরি যোগাযোগ ও গোপন সমঝোতার মাধ্যমেই এই চক্রটি ইডিসিএলের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও ক্রয়সংক্রান্ত কাজে একচ্ছত্র প্রভাব বিস্তার করে চলেছে। অভিযোগ উঠেছে, ছোটনের ছত্রছায়ায় থাকা এই সিন্ডিকেটের মূল কারিগরদের মধ্যে রয়েছেন ক্রয় কর্মকর্তা সেলিম জাবেদ ও সরোয়ার, ব্যবস্থাপনা পরিচালকের দপ্তরের ডেপুটি ম্যানেজার রফিকুল ইসলাম এবং কোয়ালিটি অ্যাস্যুরেন্স বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ ইসমাইল। ছোটনের সাথে এদের প্রত্যেকের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে তারা পুরো প্রতিষ্ঠানটিকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন। বিভিন্ন গণমাধ্যমে এদের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলেও ছোটনের অদৃশ্য হস্তক্ষেপের কারণে আজ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

‘জুলাই যোদ্ধা’র ভুয়া পরিচয় ব্যবহার করে ছোটন-শামীম চক্রের নিয়োগ বাণিজ্য

এপিএস ছোটন ও শামীম সিন্ডিকেটের অপকর্ম কেবল বদলি বাণিজ্যেই সীমাবদ্ধ নয়; ‘জুলাই যোদ্ধা’র মতো স্পর্শকাতর পরিচয়কে পুঁজি করে এবং উচ্চপর্যায়ের নাম ভাঙিয়ে ব্যাকডোরে লোক নিয়োগের ভয়াবহ জালিয়াতিতেও জড়িয়েছে এই চক্র। এর জলজ্যান্ত প্রমাণ মিলেছে এসেনশিয়াল ড্রাগসের বগুড়া কার্যালয়ে ছাব্বির আহমেদ নামের এক ব্যক্তির নিয়োগকে কেন্দ্র করে।

অভিযোগ উঠেছে, এপিএস ছোটনের প্রত্যক্ষ প্রভাব ও তদবিরে ‘জুলাই যোদ্ধা’র পরিচয় সামনে রেখে শামীম আহমেদের শ্বশুরবাড়ির এক নিকটাত্মীয়কে (সম্পর্কে শামীমের ভায়রা) বিনা বাধায় চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে। প্রাপ্ত নিয়োগপত্র অনুযায়ী, ছাব্বির আহমেদকে বগুড়া কারখানায় ‘সহকারী প্রোডাকশন কর্মকর্তা (ইলেকট্রিক্যাল)’ পদে মাসিক ৯ হাজার ৭০০ টাকা বেতনে নিয়োগ দেওয়া হয় এবং গত ১১ অক্টোবর ২০২৬ তারিখে তাকে প্রোডাকশন বিভাগে যোগদানের নির্দেশ দেওয়া হয়। কোনো ধরনের স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা যাচাই ছাড়াই কেবল ছোটন-শামীম সিন্ডিকেটের যোগসাজশে এই নিয়োগ সম্পন্ন হয়েছে বলে জোরালো অভিযোগ উঠেছে।

নার্সিং অধিদপ্তরে ত্রাসের রাজত্ব: ডিজিকে জিম্মি করে চলছে তদবির

তদবির ও চাঁদাবাজির এই বিষবাষ্প কেবল ইডিসিএলেই সীমাবদ্ধ নেই; এপিএস ছোটনের গোপন সিন্ডিকেটের থাবা মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরেও। অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) দিল আফরোজের মতো একজন উচ্চপদস্থ এডমিন ক্যাডার কর্মকর্তাকে প্রতিনিয়ত হেনস্তা ও মানসিক নির্যাতন করার গুরুতর অভিযোগ উঠেছে ছোটনের বিরুদ্ধে।

ঘনিষ্ঠ মহলে ডিজি নার্সিং ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, এপিএস ছোটন এখন পর্যন্ত প্রায় ২০টি তদবির এবং ১০-১২টি অবৈধ বদলি করানোর জন্য তাকে প্রচণ্ড চাপ দিয়েছেন। মন্ত্রীর নাম এবং বিভিন্ন ভুয়া ক্ষমতার ভয় দেখিয়ে ছোটন নিয়মিত তাকে হুমকি দেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ডিজি নার্সিং চরম মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন। মন্ত্রী যখন রাষ্ট্রীয় সফরে শ্রীলঙ্কায় অবস্থান করছিলেন, তখনও ছোটন থেমে থাকেননি; বিদেশ থেকেও ডিজি নার্সিংকে ফোন করিয়ে বিভিন্ন অবৈধ তদবির বাস্তবায়ন করানোর নজির রয়েছে। একজন উচ্চপদস্থ সচিব বা সমমানের কর্মকর্তা হয়েও এপিএস-এর ভয়ে তটস্থ থাকার এই চিত্র প্রশাসনিক শৃঙ্খলার চরম অবনতি প্রমাণ করে।

অন্ধকারে মন্ত্রী, বেপরোয়া এপিএস: ধস নামছে সরকারের ইমেজে

মন্ত্রণালয়ের ভেতরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অনেক ক্ষেত্রেই মন্ত্রী মহোদয় ছোটনের এই বিশাল সিন্ডিকেট ও অনিয়মের বিন্দুবিসর্গও জানেন না। এপিএস ছোটন মন্ত্রীর সরলতা বা প্রশাসনিক ব্যস্ততাকে পুঁজি করে মন্ত্রীর নাম ভাঙিয়ে একচ্ছত্র ক্ষমতার অপব্যবহার করছেন এবং ইডিসিএল থেকে শুরু করে নার্সিং অধিদপ্তর পর্যন্ত দুর্নীতির এক সমান্তরাল প্রশাসন গড়ে তুলেছেন। মন্ত্রী শ্রীলঙ্কা সফরে থাকা অবস্থায়ও তদবিরের জাল বিছানো প্রমাণ করে যে এই চক্রটি কতটা বেপরোয়া।

স্বাস্থ্য খাতের মতো একটি অত্যন্ত সংবেদনশীল ও জীবন-মরণ জড়িত মন্ত্রণালয়ে যদি এপিএস ছোটনের নেতৃত্বে এ ধরনের চাঁদাবাজি, ঘুষ লেনদেন, স্বজনপ্রীতি ও তদবির বাণিজ্য চলতে থাকে, তবে তা সরকারের সামগ্রিক অর্জনকে ধূলিসাৎ করে দেবে। সময়মতো এই গোপন সিন্ডিকেটের মূল উৎপাটন করা না হলে এর চরম রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। অবিলম্বে এই দুর্নীতিবাজ এপিএস ছোটন এবং ইডিসিএল ও মন্ত্রণালয়ে থাকা তার সকল দোসরদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দালালমুক্ত করা এখন সময়ের দাবি।

আপনার মতামত লিখুন

দৈনিক রুপান্তর

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬


মন্ত্রীর এপিএস ছোটনের গোপন ‘তদবির সিন্ডিকেট’ ও ঘুষ বাণিজ্যে ধ্বংসের মুখে স্বাস্থ্য খাত

প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

featured Image
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অন্দরমহল এখন অনিয়ম, দুর্নীতি ও তদবির বাণিজ্যের নিরাপদ আখড়ায় পরিণত হয়েছে। খোদ মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী মহলের ছত্রছায়ায় গড়ে ওঠা একটি শক্তিশালী ও গোপন সিন্ডিকেট পুরো স্বাস্থ্য প্রশাসনকে জিম্মি করে ফেলেছে।অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এই বিশাল ও সুসংগঠিত সিন্ডিকেটের মূল হোতা এবং কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তথা এপিএস মনিরুজ্জামান ছোটন। মনোহরদী উপজেলা ছাত্রদলের সভাপতি পরিচয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন নিয়ে মন্ত্রণালয়ে ঢোকার পর থেকেই তিনি ক্ষমতার অপব্যবহারের এমন এক সাম্রাজ্য কায়েম করেছেন, যা পুরো প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করছে।মন্ত্রণালয়ের নিচতলা থেকে শুরু করে অধীনস্থ দপ্তরগুলোর দুর্নীতিবাজ কর্মকর্তাদের সাথে গোপন আঁতাত করে ছোটন গড়ে তুলেছেন এক অপ্রতিরোধ্য চক্র। মন্ত্রীর নাম ভাঙিয়ে চলা এই বেপরোয়া সিন্ডিকেটের কর্মকাণ্ডে এখন খোদ মন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ ও মন্ত্রিত্ব নিয়েই বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে।ইডিসিএলের দুর্নীতির বরপুত্র শামীম, ১০ লাখ টাকার ঘুষ ও ছোটনের ‘তুষার সিন্ডিকেট’রাষ্ট্রায়ত্ত ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) উপ-ব্যবস্থাপক (এডমিন অ্যান্ড এইচআর) মো. শামীম আহমেদের দীর্ঘদিনের দুর্নীতি ও কেলেঙ্কারির ইতিহাস কারও অজানা নয়। এর আগে ২০১৩ সালেও আর্থিক অনিয়মের দায়ে তাকে বরখাস্ত করা হয়েছিল। কিন্তু এপিএস ছোটনের মতো অদৃশ্য শক্তির প্রত্যক্ষ মদদে তিনি বহালতবিয়তে থেকে ফের অপরাধ চালিয়ে যান।সাম্প্রতিক সময়ে নানা অনিয়মের অভিযোগে গত ১ নভেম্বর ইডিসিএলের ব্যবস্থাপক মোহাম্মদ আহছান উল্লাহ স্বাক্ষরিত এক আদেশে শামীম আহমেদকে ঢাকা থেকে বগুড়া কারখানায় বদলি করা হয়। কিন্তু এই বদলি ঠেকাতে সরাসরি মাঠে নামে এপিএস ছোটন সিন্ডিকেট। বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হওয়া গেছে, শামীমকে পূর্বের কর্মস্থলে ফিরিয়ে আনতে ছোটন চক্রের সাথে নগদ ১০ লাখ টাকার লেনদেন হয়েছে।একটি স্থানীয় চায়ের দোকানে কম্পিউটার অপারেটর তুষার ও বরকতের খোলামেলা আলাপে এই ঘুষ লেনদেনের চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়ে যায়। শামীম আহমেদ নিজেই দম্ভোক্তি করে বলেছেন, “ছোটনের সাথে আমার কথা হয়েছে, ১০ লাখ টাকা নগদ দিয়েছি; খুব দ্রুতই আমাকে ঢাকায় ফিরিয়ে আনবে।” শুধু তাই নয়, মন্ত্রীর স্পষ্ট নির্দেশ থাকার পরও এপিএস ছোটন মন্ত্রীকে নানাভাবে ‘ব্ল্যাকমেইল’ করে ইডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুজ্জামানকে বারবার ফোন করিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শামীম আহমেদকে বগুড়ায় বদলি করা হলেও ইডিসিএলের ভেতরে এপিএস ছোটনের আশীর্বাদপুষ্ট কথিত ‘বরকতুল রইস তুষার সিন্ডিকেট’-এর কার্যক্রম বিন্দুমাত্র থামেনি। মূলত ছোটনের সাথে সরাসরি যোগাযোগ ও গোপন সমঝোতার মাধ্যমেই এই চক্রটি ইডিসিএলের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও ক্রয়সংক্রান্ত কাজে একচ্ছত্র প্রভাব বিস্তার করে চলেছে। অভিযোগ উঠেছে, ছোটনের ছত্রছায়ায় থাকা এই সিন্ডিকেটের মূল কারিগরদের মধ্যে রয়েছেন ক্রয় কর্মকর্তা সেলিম জাবেদ ও সরোয়ার, ব্যবস্থাপনা পরিচালকের দপ্তরের ডেপুটি ম্যানেজার রফিকুল ইসলাম এবং কোয়ালিটি অ্যাস্যুরেন্স বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ ইসমাইল। ছোটনের সাথে এদের প্রত্যেকের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে তারা পুরো প্রতিষ্ঠানটিকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন। বিভিন্ন গণমাধ্যমে এদের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলেও ছোটনের অদৃশ্য হস্তক্ষেপের কারণে আজ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।‘জুলাই যোদ্ধা’র ভুয়া পরিচয় ব্যবহার করে ছোটন-শামীম চক্রের নিয়োগ বাণিজ্যএপিএস ছোটন ও শামীম সিন্ডিকেটের অপকর্ম কেবল বদলি বাণিজ্যেই সীমাবদ্ধ নয়; ‘জুলাই যোদ্ধা’র মতো স্পর্শকাতর পরিচয়কে পুঁজি করে এবং উচ্চপর্যায়ের নাম ভাঙিয়ে ব্যাকডোরে লোক নিয়োগের ভয়াবহ জালিয়াতিতেও জড়িয়েছে এই চক্র। এর জলজ্যান্ত প্রমাণ মিলেছে এসেনশিয়াল ড্রাগসের বগুড়া কার্যালয়ে ছাব্বির আহমেদ নামের এক ব্যক্তির নিয়োগকে কেন্দ্র করে।অভিযোগ উঠেছে, এপিএস ছোটনের প্রত্যক্ষ প্রভাব ও তদবিরে ‘জুলাই যোদ্ধা’র পরিচয় সামনে রেখে শামীম আহমেদের শ্বশুরবাড়ির এক নিকটাত্মীয়কে (সম্পর্কে শামীমের ভায়রা) বিনা বাধায় চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে। প্রাপ্ত নিয়োগপত্র অনুযায়ী, ছাব্বির আহমেদকে বগুড়া কারখানায় ‘সহকারী প্রোডাকশন কর্মকর্তা (ইলেকট্রিক্যাল)’ পদে মাসিক ৯ হাজার ৭০০ টাকা বেতনে নিয়োগ দেওয়া হয় এবং গত ১১ অক্টোবর ২০২৬ তারিখে তাকে প্রোডাকশন বিভাগে যোগদানের নির্দেশ দেওয়া হয়। কোনো ধরনের স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়া, শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা যাচাই ছাড়াই কেবল ছোটন-শামীম সিন্ডিকেটের যোগসাজশে এই নিয়োগ সম্পন্ন হয়েছে বলে জোরালো অভিযোগ উঠেছে।নার্সিং অধিদপ্তরে ত্রাসের রাজত্ব: ডিজিকে জিম্মি করে চলছে তদবিরতদবির ও চাঁদাবাজির এই বিষবাষ্প কেবল ইডিসিএলেই সীমাবদ্ধ নেই; এপিএস ছোটনের গোপন সিন্ডিকেটের থাবা মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরেও। অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) দিল আফরোজের মতো একজন উচ্চপদস্থ এডমিন ক্যাডার কর্মকর্তাকে প্রতিনিয়ত হেনস্তা ও মানসিক নির্যাতন করার গুরুতর অভিযোগ উঠেছে ছোটনের বিরুদ্ধে।ঘনিষ্ঠ মহলে ডিজি নার্সিং ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, এপিএস ছোটন এখন পর্যন্ত প্রায় ২০টি তদবির এবং ১০-১২টি অবৈধ বদলি করানোর জন্য তাকে প্রচণ্ড চাপ দিয়েছেন। মন্ত্রীর নাম এবং বিভিন্ন ভুয়া ক্ষমতার ভয় দেখিয়ে ছোটন নিয়মিত তাকে হুমকি দেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ডিজি নার্সিং চরম মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন। মন্ত্রী যখন রাষ্ট্রীয় সফরে শ্রীলঙ্কায় অবস্থান করছিলেন, তখনও ছোটন থেমে থাকেননি; বিদেশ থেকেও ডিজি নার্সিংকে ফোন করিয়ে বিভিন্ন অবৈধ তদবির বাস্তবায়ন করানোর নজির রয়েছে। একজন উচ্চপদস্থ সচিব বা সমমানের কর্মকর্তা হয়েও এপিএস-এর ভয়ে তটস্থ থাকার এই চিত্র প্রশাসনিক শৃঙ্খলার চরম অবনতি প্রমাণ করে।অন্ধকারে মন্ত্রী, বেপরোয়া এপিএস: ধস নামছে সরকারের ইমেজেমন্ত্রণালয়ের ভেতরের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অনেক ক্ষেত্রেই মন্ত্রী মহোদয় ছোটনের এই বিশাল সিন্ডিকেট ও অনিয়মের বিন্দুবিসর্গও জানেন না। এপিএস ছোটন মন্ত্রীর সরলতা বা প্রশাসনিক ব্যস্ততাকে পুঁজি করে মন্ত্রীর নাম ভাঙিয়ে একচ্ছত্র ক্ষমতার অপব্যবহার করছেন এবং ইডিসিএল থেকে শুরু করে নার্সিং অধিদপ্তর পর্যন্ত দুর্নীতির এক সমান্তরাল প্রশাসন গড়ে তুলেছেন। মন্ত্রী শ্রীলঙ্কা সফরে থাকা অবস্থায়ও তদবিরের জাল বিছানো প্রমাণ করে যে এই চক্রটি কতটা বেপরোয়া।স্বাস্থ্য খাতের মতো একটি অত্যন্ত সংবেদনশীল ও জীবন-মরণ জড়িত মন্ত্রণালয়ে যদি এপিএস ছোটনের নেতৃত্বে এ ধরনের চাঁদাবাজি, ঘুষ লেনদেন, স্বজনপ্রীতি ও তদবির বাণিজ্য চলতে থাকে, তবে তা সরকারের সামগ্রিক অর্জনকে ধূলিসাৎ করে দেবে। সময়মতো এই গোপন সিন্ডিকেটের মূল উৎপাটন করা না হলে এর চরম রাজনৈতিক মূল্য দিতে হতে পারে। অবিলম্বে এই দুর্নীতিবাজ এপিএস ছোটন এবং ইডিসিএল ও মন্ত্রণালয়ে থাকা তার সকল দোসরদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দালালমুক্ত করা এখন সময়ের দাবি।

দৈনিক রুপান্তর

 

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত