ঢাকা   বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
দৈনিক রুপান্তর

চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকায় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাপ সহ পালালেন আসামি

চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকায় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাপ সহ পালালেন আসামি

চুয়াডাঙ্গার দর্শনা থানার কুড়ুলগাছি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আবু সিদ্দিক (৫০) পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকপসহ পালিয়ে গেছেন। আটকের পর সেখানে মবের সৃষ্টি হলে সেই সুযোগে তিনি পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, আবু সিদ্দিককে আটকের পর তাকে হ্যান্ডকপ পরানো হয়। এ সময় ঘটনাস্থলে মবের সৃষ্টি হলে তিনি পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকপসহ পালিয়ে যেতে সক্ষম হন।

ঘটনার পর তাকে আটকের জন্য চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় পুলিশি নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। এছাড়া ঘটনার সাথে জড়িত সন্দেহে এলাকার ৪ জনকে আটক করেছে।

এদিকে পুলিশের হেফাজত থেকে একজন আটক ব্যক্তি কীভাবে হ্যান্ডকপসহ পালিয়ে গেলেন এবং ঘটনাস্থলে কীভাবে মবের সৃষ্টি হলো, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পলাতক আবু সিদ্দিক দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের উম্বাতের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার জানান, তাকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক রুপান্তর

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬


চুয়াডাঙ্গার দর্শনা থানা এলাকায় পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাপ সহ পালালেন আসামি

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চুয়াডাঙ্গার দর্শনা থানার কুড়ুলগাছি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান আবু সিদ্দিক (৫০) পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকপসহ পালিয়ে গেছেন। আটকের পর সেখানে মবের সৃষ্টি হলে সেই সুযোগে তিনি পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে ।বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, আবু সিদ্দিককে আটকের পর তাকে হ্যান্ডকপ পরানো হয়। এ সময় ঘটনাস্থলে মবের সৃষ্টি হলে তিনি পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকপসহ পালিয়ে যেতে সক্ষম হন।ঘটনার পর তাকে আটকের জন্য চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় পুলিশি নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। এছাড়া ঘটনার সাথে জড়িত সন্দেহে এলাকার ৪ জনকে আটক করেছে।এদিকে পুলিশের হেফাজত থেকে একজন আটক ব্যক্তি কীভাবে হ্যান্ডকপসহ পালিয়ে গেলেন এবং ঘটনাস্থলে কীভাবে মবের সৃষ্টি হলো, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।পলাতক আবু সিদ্দিক দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের উম্বাতের ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার জানান, তাকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দৈনিক রুপান্তর

 

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত