ঢাকা   বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
দৈনিক রুপান্তর

ঘরোয়া যেসব কাজে আমের খোসা ব্যবহার করতে পারেন

ঘরোয়া যেসব কাজে আমের খোসা ব্যবহার করতে পারেন

আম খাওয়ার পর সাধারণত এর খোসা আমরা ফেলে দিই। কিন্তু এই খোসা দিয়েই ঘরের অনেক কাজে ব্যবহার করা সম্ভব—ত্বকের যত্ন, রান্নাঘরের দুর্গন্ধ দূর করা, এমনকি বাগানের সার হিসেবেও এটি কাজে লাগে।

আমের খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে রাখা যায়। এতে থাকা কিছু পুষ্টি উপাদান যেমন ভিটামিন এ, ভিটামিন সি ও বিটা ক্যারোটিন ত্বকের যত্নে সহায়ক হতে পারে। এই গুঁড়ো প্রাকৃতিক স্ক্রাব হিসেবে ব্যবহার করা যায়।

রান্নাঘরের দুর্গন্ধ দূর করতেও আমের খোসা কাজে লাগে। পানিতে খোসা ফুটিয়ে সেই বাষ্প ঘরে ছড়িয়ে দিলে দুর্গন্ধ কমে যায়। চাইলে ওই পানি স্প্রে বোতলে ভরে পরিষ্কার করার সময়ও ব্যবহার করা যায়।

এছাড়া আমের খোসা দিয়ে জেলিও তৈরি করা সম্ভব। খোসা ভালোভাবে ধুয়ে অল্প পানিতে ফুটিয়ে নির্যাস বের করে নিতে হয়। এরপর সেই পানিতে চিনি ও স্বাদমতো লবণ মিশিয়ে ঘন করে ঠান্ডা করলে জেলি তৈরি হয়।

বাগানেও আমের খোসার ব্যবহার রয়েছে। শুকনো খোসা মাটিতে মিশালে তা জৈব সার হিসেবে কাজ করে। আবার পানিতে ভিজিয়ে তরল সারও তৈরি করা যায়।

এছাড়া কুচি করা খোসা টবে ব্যবহার করলে এর গন্ধ কিছু পোকামাকড় দূরে রাখে এবং গাছকে ভালো রাখতে সাহায্য করে।

সব মিলিয়ে, আমের খোসা ফেলে না দিয়ে সঠিকভাবে ব্যবহার করলে এটি ঘরের নানা কাজে বেশ উপকারী হয়ে উঠতে

আপনার মতামত লিখুন

দৈনিক রুপান্তর

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬


ঘরোয়া যেসব কাজে আমের খোসা ব্যবহার করতে পারেন

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image
আম খাওয়ার পর সাধারণত এর খোসা আমরা ফেলে দিই। কিন্তু এই খোসা দিয়েই ঘরের অনেক কাজে ব্যবহার করা সম্ভব—ত্বকের যত্ন, রান্নাঘরের দুর্গন্ধ দূর করা, এমনকি বাগানের সার হিসেবেও এটি কাজে লাগে।আমের খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে রাখা যায়। এতে থাকা কিছু পুষ্টি উপাদান যেমন ভিটামিন এ, ভিটামিন সি ও বিটা ক্যারোটিন ত্বকের যত্নে সহায়ক হতে পারে। এই গুঁড়ো প্রাকৃতিক স্ক্রাব হিসেবে ব্যবহার করা যায়।রান্নাঘরের দুর্গন্ধ দূর করতেও আমের খোসা কাজে লাগে। পানিতে খোসা ফুটিয়ে সেই বাষ্প ঘরে ছড়িয়ে দিলে দুর্গন্ধ কমে যায়। চাইলে ওই পানি স্প্রে বোতলে ভরে পরিষ্কার করার সময়ও ব্যবহার করা যায়।এছাড়া আমের খোসা দিয়ে জেলিও তৈরি করা সম্ভব। খোসা ভালোভাবে ধুয়ে অল্প পানিতে ফুটিয়ে নির্যাস বের করে নিতে হয়। এরপর সেই পানিতে চিনি ও স্বাদমতো লবণ মিশিয়ে ঘন করে ঠান্ডা করলে জেলি তৈরি হয়।বাগানেও আমের খোসার ব্যবহার রয়েছে। শুকনো খোসা মাটিতে মিশালে তা জৈব সার হিসেবে কাজ করে। আবার পানিতে ভিজিয়ে তরল সারও তৈরি করা যায়।এছাড়া কুচি করা খোসা টবে ব্যবহার করলে এর গন্ধ কিছু পোকামাকড় দূরে রাখে এবং গাছকে ভালো রাখতে সাহায্য করে।সব মিলিয়ে, আমের খোসা ফেলে না দিয়ে সঠিকভাবে ব্যবহার করলে এটি ঘরের নানা কাজে বেশ উপকারী হয়ে উঠতে

দৈনিক রুপান্তর

 

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত