প্রিন্ট এর তারিখ : ১১ জুন ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮০, আবেদন এসএসসি পাসেই
রূপান্তর ডেক্স: ||
২৮০ অফিস সহায়ক নিয়োগ দেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর © সংগৃহীতজনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ২০তম গ্রেডে ‘অফিস সহায়ক’ পদে ২৮০ কর্মী নিয়োগে ৪ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১০ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে—চলবে ৮ জুলাই বিকাল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর;পদের নাম: অফিস সহায়ক;পদসংখ্যা: ২৮০টি;বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (১ জুন ২০২৬ তারিখে);আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;আবেদনের শেষ সময়: আগামী ৮ জুলাই ২০২৬, বিকেল ৪টা।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত