প্রিন্ট এর তারিখ : ১২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন সুফিয়া হোসেন
নিজস্ব প্রতিবেদক ||
রংপুরের প্রবীণ বিএনপি নেতা, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোজাফফর হোসেন-এর স্ত্রী সুফিয়া হোসেন সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।রবিবার (১২ এপ্রিল) তিনি দলীয় কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তাঁকে শুভেচ্ছা জানান।দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা সুফিয়া হোসেন প্রয়াত স্বামীর রাজনৈতিক আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে চান। তিনি বলেন, আমার স্বামী আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য লড়াই করেছেন। আমি তাঁর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে চাই।এর আগে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রংপুরে এক জনসভায় সুফিয়া হোসেনের পরিবারের খোঁজখবর নেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।উল্লেখ্য, মোজাফফর হোসেন রংপুর মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৯ সালের ১ সেপ্টেম্বর বিএনপির দলীয় অনুষ্ঠান চলা কালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন সুফিয়া হোসেন মনোনয়ন পেলে দলকে আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত